শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৭:২৬আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৩৭

বগুড়া

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় আবদুল হান্নান (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুন্দরহাট ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী এ খবর নিশ্চিত করেন।

নিহত ভ্যানচালকের নাম আবদুল হান্নান। তিনি উপজেলার ডোমনপুকুর মধ্যপাড়ার মহসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই কাজল কুমার নন্দী জানান, বগুড়া ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় পৌঁছে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আবদুল হান্নান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চালক ট্রাক নিয়ে পালিয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম