দুর্নীতিবাজদের ক্ষমা নেই: দুদক মহাপরিচালক

বগুড়া প্রতিনিধি
২০ জুন ২০১৯, ২২:১৪আপডেট : ২০ জুন ২০১৯, ২২:২৩

গণশুনানিতে দুদক মহাপরিচালক সারোয়ার মাহমুদ (ছবি– প্রতিনিধি)

দুর্নীতিবাজদের কোনও ক্ষমা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ। তিনি বলেছেন, ‘জনসাধারণকে সেবা দেওয়াই সরকারি কর্মকর্তাদের কাজ। জনগণের করের টাকায় তাদের বেতন হয়। এজন্য প্রত্যেক কাজে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে।’

বৃহস্পতিবার (২০ জুন) বগুড়ার শিবগঞ্জের শহীদ হাফিজার রহমান মিলনায়তনে দুদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার মাহমুদ বলেন, ‘কারও বিরুদ্ধে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ পেলে ক্ষমা করা হবে না। দুর্নীতিবাজরা যেই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, দুদকের পরিচালক (রাজশাহী) মোরশেদ আলম, দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ