চাকরি দেওয়ার নামে প্রতারণা, দুই শিক্ষক কারাগারে

বগুড়া প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ২০:০০আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:০৭

বগুড়া

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে করা মামলায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল (৫৫) ও সহকারী শিক্ষক মজিবর রহমানকে (৫০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরাজগঞ্জের এসআই তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই তোফাজ্জল হোসেন জানান, প্রতারণা মামলায় সোমবার (১ জুলাই) সিরাজগঞ্জ আদালতে হাজিরা দিতে এলে আসামি এনামুল বারী বুলবুল ও মজিবর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গাড়াবাড়ি গ্রামের দরিদ্র কৃষক আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম, শাহরিয়ারপুর গ্রামের রজব আলীর ছেলে মিলন, ঘিয়ালা গ্রামের বাবলু মিয়ার ছেলে সাজেদুল ইসলাম ও মোড়গ্রামের আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর হোসেনসহ কয়েক জনের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ করে টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এ অভিযোগে ২০১৮ সালের ৫ জুন আদালতে একটি মামলা করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। এতে আসামি করা হয়– গোসাইবাড়ি কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান, তার ছেলে রাসেল ও প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুলকে। আদালত এজাহার হিসেবে নিতে উল্লাপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। পরে মামলাটি রেকর্ড করে তদন্ত করতে সিআইডি পুলিশে দেওয়া হয়।

ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ বলেন, ‘কোনও শিক্ষক মামলায় দীর্ঘদিন কারাবরণ করলে তাকে অব্যাহিত দেওয়ার বিধান রয়েছে। এ ছাড়া, আদালতে সাজা হলে ওই শিক্ষক চাকুরিচ্যুত হতে পারেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিন্নাত রেহেনা জানান, মামলায় কোনও শিক্ষক কারাগারে গেলে নিয়মানুযায়ী তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান