পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনা প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ০৯:১১আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৯:১২

বন্দুকযুদ্ধ পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার হাসামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সাইফুল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে। সাইফুল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে সাইফুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ। উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি হাঁসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ,একটি প্লাস, দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ ও কনস্টেবল নুরুল ইসলাম আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’