সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ২০:২২আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২০:২৮

 সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে ধর্ষণের দায়ে রঞ্জু মিয়া (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রঞ্জু শাহজাদপুরের জিগারবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে। ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে বসতবাড়ির ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রঞ্জু। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার আদালত এ রায় দেন বলে সহকারী পাবলিক প্রসিকিউটর আনোয়ার পারভেজ লিমন জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান