ঈশ্বরদীতে বিএনপির ৬ এমপি

‘দুঃসহ কঠিন অবস্থায় দেশ, সরকার আর জনগণের মধ্যে সম্পর্ক নেই’

পাবনা প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ২০:৪৪আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৫১




বর্তমান সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই বলে দাবি করেছেন বিএনপির সংসদ সদস্যরা। তাদের দাবি, ‘দেশ একটি দুঃসহ কঠিন অবস্থার মধ্যে চলছে। দেশে এখন জুলুমের শাসন চলছে। সরকার আর জনগণের মধ্যে কোনও সম্পর্ক নেই।

মঙ্গলবার (১৬ জুলাই) শেখ হাসিনার ট্রেনবহরে গুলি-বোমা হামলার রায়ে দণ্ডপ্রাপ্ত পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির ছয় সংসদ সদস্য এসব কথা বলেন। বিএনপির সংসদ সদস্যদের নেতৃত্বে ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য জি এম সিরাজ।

বিএনপির সংসদ সদস্যরা বলেন, বর্তমান সরকার দুর্নীতি-লুটপাটের সরকার। তারা বেশি দিন টিকতে পারবে না। দেশের মানুষ জেগে উঠছে।

তারা দাবি করেন, মিথ্যা ঘটনা সাজিয়ে বিএনপির ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই দেশে ন্যায় বিচার থাকলে দণ্ডপ্রাপ্তদের উচ্চ আদালত থেকে সাজামুক্ত করে আনা যাবে।

এ সময় সংসদ সদস্যরা দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ জুন পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক রোস্তম আলী পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৯ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এছাড়া, ওই মামলায় ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন বছর করে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড এবং ১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম