এরশাদের জন্য বগুড়ায় দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৯:২০আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৯:৪৬

বগুড়ায় দোয়া মাহফিল জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুলাই) বাদজুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন এই দোয়া মাহফিল আয়োজন করে। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদের। এতে এরশাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাপা নেতা শাজাহান আলী তালুকদার, অধ্যক্ষ মোকছেদুল আলম, আব্দুস সালাম বাবু, শহিদুর রহমান পশারী মন্টু, আব্দুল মজিদ সরকার, আবু তাহের আকন্দ, লুৎফর রহমান সরকার স্বপন, জহুরুল ইসলাম মটু, সানাউল্লাহ ছানা, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক মুসল্লি, শহর ও সদর উপজেলা জাপার নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি