ছেলেধরা নিয়ে গুজব বন্ধে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ০৯:১৯আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৯:৩১

ছেলেধরার গুজব ও গণপিটুনি প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছেন পুলিশ কর্মকর্তারা

ছেলেধরা সন্দেহে উৎসুক জনতার গণপিটুনি বন্ধে যাত্রী ও চালকদের মাঝে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওসি সৈয়দ সহিদ আলম তার ফোর্স নিয়ে শুক্রবার সারাদিন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে লিফলেট বিতরণ করেন।

এসময় তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক সেতুর গোলচত্বর, সয়দাবাদ, মুলিবাড়ি ও কড্ডা এলাকার পথচারী, হকার, মুদি দোকানি, রিকশা-ভ্যান ও আটোচালকসহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করে প্রচারণা চালানোসহ দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটোনো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহর বাদেও সব উপজেলায় এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

ছেলেধরা সন্দেহে গণপিটুনি প্রতিরোধে লিফটেল বিতরণ করছেন পুলিশ কর্মকর্তা

এছাড়াও পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য গত কয়েক দিন ধরে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’