নারীদের মর্যাদা ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১৯:৪৪আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:৫৩

নারীদের মর্যাদা ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে প্রমাণ করেছেন নারীদের মর্যাদা দিতে হবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সারাদেশের মোট ভোটারের অর্ধেক নারী। নারী সংগঠন অত্যন্ত মজবুত হওয়া প্রয়োজন।

রবিবার (২৮ জুলাই) বেলা তিনটায় নওগাঁ নওজোয়ান মাঠে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উদ্ধোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাফিয়া খাতুন।

প্রধান বক্তা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, ‘আমরা চাই না এদেশে কোনও রাজাকারের গাড়িতে স্বাধীনতার পতাকা উঠুক। আমরা সেই দেশ চাই, যে দেশে হত্যা সন্ত্রাস, জঙ্গিবাদ থাকবে না। সেই দেশ চাই, যে দেশে নারীরা সন্মান পাবে।’

জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, ইসরাফিল আলম এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপিসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম