জেএমবির তিন নারী সদস্যের ১০ বছরের জেল

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ২২:৫৯আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২৩:১৬

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবির তিন নারী সদস্যকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। আদালতের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম এ তথ্য জানান।

সাজাপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাহপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের মামরুল ইসলামের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজাহানপুর থানার পরানবাড়িয়া গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।

মামলার আরেক আসামি বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার রুমা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে গাজীপুরের কিশোর আদালতে স্থানান্তর করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাসায় গোপন বৈঠক চলাকালে চার নারী জেএমবি সদস্যকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল, গ্রেনেডের চারটি খোলস, ৯টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার দুপুরে রায় দেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান