বন্যায় সোনাতলা পৌরসভার ১৫ সড়ক ক্ষতিগ্রস্ত

বগুড়া প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০৯:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১০:০৬

সোনাতলা পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়ক বন্যায় বগুড়ার সোনাতলা পৌরসভার ১৫টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্পেটিং উঠে অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে যান চলাচল বিঘ্নিতও হচ্ছে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এছাড়া সোনাতলা রেলগেট থেকে হাসপাতাল সড়কের কাজ শেষ হওয়ার আগেই বন্যায় বিভিন্ন স্থানে ভেঙে ও দেবে গেছে।

রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবিতে সোনাতলা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘটের কারণে পৌর এলাকার সব উন্নয়নমূলক কর্মকাণ্ড ফাইল বন্দি হয়ে রয়েছে।

সোনাতলা পৌরসভার বাসিন্দারা জানান, বন্যার পানির তোড়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। এতে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়েছে। সড়কগুলো দ্রুত মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ ব্যাপারে সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বলেন, ‘৮৮ সালের পরে এত বড় বন্যা হয়নি। এমনকি পৌর এলাকায় বন্যার পানিও ওঠেনি। এবারের বন্যায় তার পৌরসভার প্রায় ১৫টি পাকা সড়ক ও ১০টি কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সম্প্রতি ঠিক করা রাস্তাগুলোও নষ্ট হয়েছে। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’