চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ২১:৩০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৪৩

সড়ক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় শহরের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাহিদ হোসেন (৩৮)। তিনি সদর পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মৃত রাবুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘বিকালে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাহিদ। কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে একটি ক্যার্ভাডভ্যানকে ওভারটেকের সময় এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন রাহিদ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাহিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার পর পরই পালিয়ে যায় ক্যাভার্ডভানের চালক।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের