রাতেও সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ০৩:৪০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৩:৪০

রাতেও সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে রাতের বেলাতেও সিরাজগঞ্জের দুটি মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। ফলে উত্তরাঞ্চলগামী যানবাহন চালকরা বাধ্য হয়ে সেতুর পশ্চিম পাড়ে মুলিবাড়ি রেলক্রসিং সংলগ্ন বাইপাস দিয়ে জেলা শহর হয়ে ঘুরে যায়। শুক্রবার দিনভর অল্প সংখ্যক যানবাহন শহর হয়ে ঘুরে গেলেও সন্ধার পর তা বাড়তে থাকে। রাত ১২ টা পর্যন্ত পোষাক কর্মীদের বহনকারী শত শত যানবাহন শহর দিয়ে চলতে দেখা গেছে।
সিরাজগঞ্জ শহর হয়ে জেলা কাজিপুর উপজেলার সোনামূখী হয়ে বগুড়ার ধুনুট দিয়ে যেতে দেখা যায় যানবাহন। কোনও কোনও বাস রহমতগঞ্জ কাঠের পুল দিয়ে রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ হয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিকে যায়।
এদিকে, জেলা শহরের ব্যস্ততম বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন যেতে রাত সাড়ে ৮টার দিকে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক ও সদর থানা পুলিশের তা নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমসিম খেতে হয়।
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, শহর দিয়ে দূরপাল্লার বাস চলাচল নিষিদ্ধ হলেও ঈদের সামনে বিষয়টি দেখেও না দেখার ভান করছি। সন্ধ্যার পর থেকে শত শত উত্তরাঞ্চলগামী যানবাহন শহর দিয়ে চলতে থাকে। সারাদিন প্রচণ্ড গরমের মধ্যে একটানা ডিউটি করতে করতে পুলিশ সদস্যরা হাফিয়ে উঠেছেন। তার ওপর রাতে একইভাবে রাস্তায় দায়িত্ব পালন করছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম