ডেঙ্গু রোগীর সহায়তায় রাসিকের কন্ট্রোল রুম চালু

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ২১:১০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:১৪

ডেঙ্গু রোগীর সহায়তায় রাসিকের কন্ট্রোল রুম চালু

ডেঙ্গু রোগীদের সহায়তায় কন্ট্রোল রুম চালু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শুক্রবার (০৯ আগস্ট) থেকে এ সেবা চালু হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুর প্রার্দুভাব রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাসিক। এর অংশ হিসেবে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা এ সেবা পাওয়া যাবে। ০১৭৬০-৪০০০৫২, ০১৭৭৯-৫৪১২৬৩, ০১৭৫৪-১২২৫৫২, ০১৭২৭-৮৬৪১৪৬, ০১৮৬২-৩৭৩৩৬৬ ও ০১৯১৪-৩২৭৫৫৫ –এই নম্বরগুলোতে কল করলে প্রয়োজনীয় সেবা মিলবে।

এ ব্যাপারে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার বলেন, ‘কন্টোল রুমে চারজন নিয়োজিত থাকবেন। ঈদের দিনও তারা দায়িত্ব পালন করবেন। ডেঙ্গু রোগীদের সহায়তার পাশাপাশি এডিস মশার সন্ধান পেলে এবং তা জানানো হলে কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, লার্ভা ধ্বংস করার জন্য কল পেলে আমাদের পরিচ্ছন্ন দল রওনা দেবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম