রাণীনগরে নিখোঁজের দু’দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ২২:২৪আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২২:২৭

লাশ উদ্ধার নওগাঁর রাণীনগরে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে।
রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘সাইফুল ইসলাম গত মঙ্গলবার বিকালে স্থানীয় বাজারে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেন না। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পান না। হঠাৎ আজ বিকালে পুকুর পাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খুঁজতে থাকেন স্থানীয়রা। একপর্যায়ে পানির মধ্যে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের