ইয়াবাসহ গ্রেফতার আ. লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১০:৫১আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১১:০৫

  বহিষ্কৃত নেতা রবিউল আউয়াল বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়ালকে (৪৮) দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে রবিউলের স্ত্রী ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার বলেন, একটি মহল তার স্বামীকে কৌশলে ফাঁদে ফেলে মাদকসহ গ্রেফতার করিয়েছে। এ ঘটনায় রবিউলকে দল থেকে বহিষ্কারের বিষয়টি তার জানা নেই। তিনি এ গ্রেফতারের ঘটনাকে সাজানো দাবি করেছেন।

দলীয় সূত্রে জানা যায়,হাকিমপুর থানার হিলি সীমান্তবর্তী ধরন্দা-ফকিরপাড়া এলাকায় মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পুলিশ একটি প্রাইভেটকার থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করে। গাড়িতে রবিউল আউয়াল এবং তার সহযোগী জহুরুল ইসলাম,ইউপি সদস্য ডাবলু সরকার,দুলাল মিয়া, আব্দুল ওহাব ও লিখন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) পুলিশ তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন,মাদকসহ গ্রেফতার হওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুয়ায়ী দলের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়ালকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম