সারিয়াকান্দিতে যমুনায় ডুবে দুইভাই নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৮:৫৮

দুইভাই ওমর ও জাহিদ (ছবি– প্রতিনিধি)

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ডুবে দুইভাই নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পাকুরিয়া চর সংলগ্ন এলাকায় যমুনায় এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুইভাই হলো– বগুড়া শহরের আটাপাড়া ওয়াপদা এলাকার হোমিও চিকিৎসক আতিকুর রহমানের ছেলে উপশহর শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র ওমর আলী (১৬) ও একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হাসান (১৩)।

মাসুম বিল্লাহ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ (শুক্রবার) সকালে তারা ১১ জন আনন্দ ভ্রমণে সারিয়াকান্দি উপজেলায় আসে। অটোরিকশা থেকে নেমে যমুনা নদীর কালিতলা ঘাট হয়ে নৌকায় পাকুরিয়া চরের দিকে রওনা হয়। দুপুর পৌনে ১২টার দিকে নৌকা পাকুরিয়া চরে ভিড়ে। এসময় নৌকা থেকে নেমে ওমর ও জাহিদ বল নিয়ে খেলতে শুরু করে। বল নদীতে পড়লে তা আনতে দুই ভাই পানিতে নামে। এসময় তারা প্রবল স্রোতে নিখোঁজ হয়।’

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রায় তিন ঘণ্টা নদীতে খুঁজে দুইভাইয়ের সন্ধান পাননি। বগুড়ায় ডুবুরি না থাকায় রাজশাহী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়েছে। সেখানে থেকে বিকাল ৩টা ২০ মিনিটে ডুবুরি দল বগুড়ার দিকে রওনা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান