ডেঙ্গু পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ডায়াগনস্টিকের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১০:১৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:৩১

ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নওগাঁর ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গু পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের কোনও ভুল নেই। ডেঙ্গু পরীক্ষার কিটে সমস্যা থাকতে পারে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট না থাকায় ক্লিনিকগুলোয় পরীক্ষা করাচ্ছেন আক্রান্তরা। কিন্তু পরীক্ষায় ভুল রিপোর্ট আশায় মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন।

বলিহার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের বলেন, ‘আমার ছেলে ইশতিয়াক আহম্মেদের (৩০) জ্বর হলে ১০ আগস্ট নওগাঁ ল্যাব এইড হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। ডা. সমশের আলী স্বাক্ষরিত ফলাফলে ডেঙ্গু এনএস-১ পজিটিভ দেখানো হয়। আমি ছেলেকে নিয়ে ঢাকার মহাখালী রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষায় দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। অর্থাৎ ল্যাব এইডে পরীক্ষার রিপোর্ট ভুল ছিল।’

হাসিনুর হাসান জিম (২৩)জ্বর হলে ১৫ আগস্ট  ল্যাব এইডে রক্ত পরীক্ষা করেন। ডা. সমশের আলী স্বাক্ষরিত ফলাফলে ডেঙ্গু এনএস-১ পজিটিভ দেখানো হয়েছে। এই ফলাফল নিশ্চিত হওয়ার জন্য শহরের কমপ্যাথ ল্যাবরেটরিতে একই পরীক্ষায় নেগেটিভ ফলাফল প্রদর্শিত হয়। দু’টি ল্যাবে পৃথক ফলাফলের সন্দেহ দূর করতে বগুড়া ইবনে সিনা কনসালটেশন সেন্টারে ডেঙ্গু এনএস-১ পরীক্ষা করেন। সেখানে নেগেটিভ আসে।

এ ব্যপারে নওগাঁ ল্যাব এইডের প্রশাসনিক কর্মকতা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের পরীক্ষায় প্রক্রিয়াগত কোনও ত্রুটি নাই। তবে ডেঙ্গু পরীক্ষার কিট (ডিভাইস) এর ক্রুটির কারণে এ ধরনের সমস্যা হতে পারে। কারণ বিদেশ থেকে ডিভাইস আমদানির ক্ষেত্রে সরকারের কোনও বিধি-নিষেধ নেই।’

 এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. মুমিনুল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। ডেঙ্গুর মতো স্পর্শকাতর  বিষয়ে ভুল রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম