ধুনটে গৃহবধূকে হত্যার ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৫:০৩আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৫:০৩

বগুড়া বগুড়ার ধুনট উপজেলায় গৃহবধূ বুলবুলি খাতুন বুদিকে (৪৫) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তার সৎছেলে মঞ্জু আকন্দ বাদী হয়ে বুধবার (২৮ আগস্ট) ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে এ মামলা করেন। আসামিদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের আলী আকন্দের সঙ্গে একই গ্রামের আবু বক্করের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আবু বক্করের লোকজন গত শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে নলডাঙ্গা ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ওই জমি দখল নিতে যান। আলী আকন্দের লোকজন তাতে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের মারপিট করেন। এতে বুলবুলিসহ কয়েকজন আহত হন। পরে সোমবার (২৬ আগস্ট) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুলি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এজাহারভুক্ত ৫ নম্বর আসামি নলডাঙ্গা গ্রামের জোব্বার আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান