ধুনটে বালি ব্যবসায়ীর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬

বগুড়া বগুড়ার ধুনটে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মাহবুবুর রহমান সমাপ্ত (২৭)। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত রেহেনা এ সাজা দেন।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সাজাপ্রাপ্ত বালু ব্যবসায়ী মাহবুবুর রহমান সমাপ্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, মাহবুবুর রহমান সমাপ্ত ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আবদুস সালামের ছেলে। বর্তমানে পশ্চিম ভরনশাহী গ্রামে বাস করেন। তিনি গত কয়েকদিন ধরে ধুনট-সোনামুখী বাইপাস সড়কের পাশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করেন। গোপনে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত রেহেনার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহবুবুর রহমান সমাপ্তকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি টাকা পরিশোধ করতে না পারায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি