শিবগঞ্জে যুবকের দু’হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১

আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবক রুবেল হোসেনের দুই হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে আলাউদ্দিন ও জাহাঙ্গীর নামে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এ তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। তবে ঘটনাটি জানার পর পুলিশের কয়েকটি টিম সকাল থেকেই চিরুনি অভিযানে নেমেছে। বৃহস্পতিবার দুজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের রানিহাটি বাজার এলাকার যুবক রুবেল হোসেনকে রাতের আঁধারে চোখ বেঁধে তুলে নিয়ে দুই হাতের কব্জি কেটে ফেলা হয়। বর্তমানে রুবেল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে হাত কেটে নেওয়ার অভিযোগ করেছেন আহতের স্বজনরা।

আরও পড়ুন...

শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো চেয়ারম্যানের অনুসারীরা

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম