রাজশাহীতে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু, আটক ৪

রাজশাহী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮

রাজশাহী রাজশাহীতে সহপাঠীর ছুরিকাঘাতে ইমন হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টিফিনের সময় হৃদয় নামের এক ছাত্রের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

ইমন কাশিয়াডাঙ্গা আদুবুড়ি পাড়ার আব্দুস সালামের ছেলে। আটকরা হলো- ইমন (১৯), অন্তর (১৪), হানিফ (১৪) ও হৃদয় (১৫)। তারা সবাই নগরীর চারখুটা মোড় এলাকায় ইউসেপ মোমেনা বখশ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

ইউসেপ মোমেনা বখ্শ স্কুলের শিক্ষক সাইদুর রহমান জানান, হৃদয়ের ছোট বোন একই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। বেশ কিছুদিন আগে অষ্টম শ্রেণির ছাত্র ইমন ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি বড় ভাই একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হৃদয়কে জানায়।

তিনি আরও জানান, এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে টিফিন চলাকালে হৃদয় ছুরিকাঘাত করে ইমনকে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় ইমনের।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, শিক্ষকরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে অভিযান চালিয়ে চার ছাত্রকে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়। তারা সবাই ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, দুপুরে টিফিনের খাওয়া নিয়ে সহপাঠী হৃদয়ের সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়। এ সময় হৃদয় তার কাছে থাকা চাকু দিয়ে ইমনের পেটে আঘাত করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী