আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ২৩:৪৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২৩:৫০

বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য এক বন্ধু আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার চাটখইর বোয়ালিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শেরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে স্কুলশিক্ষক ফজলে রাব্বি বুলবুল (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈয়াটোলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলাম (২৮)। এ ঘটনায় মোটরসাইকেল চালক পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার কনস্টেবল মনিরুজ্জামান সবুজ আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, আজ (শুক্রবার) সকালে বুলবুল, জহুরুল ও সবুজ বগুড়ার শেরপুর থেকে মোটরসাইকেলে নওগাঁর একটি পার্কে বেড়ানোর জন্য রওনা হন। কনস্টেবল সবুজ মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়ার সাহারপুকুর এলাকায় জুমার নামাজ আদায় করেন তারা। এরপর বুলবুলের ফুপাতো বোনের বাসায় দুপুরের খাওয়া শেষে নওগাঁর দিকে রওনা হন। বেলা আড়াইটার দিকে তারা আদমদীঘির চাটখইর বোয়ালিয়া এলাকায় পৌঁছেন। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭৫৯) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সবুজ সড়কে বাম পাশে এবং বুলবুল ও জহুরুল ডান পাশে ছিটকে পড়েন। এসময় ট্রাক বুলবুল ও জহুরুলের ওপর দিয়ে গেলে তারা ঘটনাস্থলেই মারা যান।

ওসি জালাল উদ্দিন আরও জানান, ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম