পেঁয়াজ-চালের মূল্য বৃদ্ধিতে সরকারের হাত রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজশাহী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৮:০২

সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় দেশে সব ধরনের ভোগ্যপণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘পেঁয়াজ ট্রিপল সেঞ্চুরি করেছে। লবণ সেই পথেই হাঁটতে শুরু করেছিল। এখন সব ধরনের চালের দাম বেড়ে গেছে। আর এসবের পেছনে সরকারের হাত রয়েছে। সরকার ইচ্ছা করেই এই বাজার সিন্ডিকেটের সদস্য ও ব্যবসায়ীদের আটক করছে না।’

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আন্দোলন আমাদের করতে হবে। এটা আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করবো। অন্যায়ের প্রতিবাদ করবো। এই রাজপথ সরকারকে ইজারা দেওয়া হয়নি। এই রাজপথ জনগণের। সেই রাজপথে হাঁটার অধিকার জনগণের আছে। সমাবেশ করার অধিকার আছে। আন্দোলন-সংগ্রাম ও মিছিল-মিটিং চলবে। এরপর থেকে সরকারের কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। সরকারের অনুমতি নিয়ে কখনও আন্দোলন হয় না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তৈরি ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থীদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু, সরকার প্রধান তাদের কিছুই করছে না। লোক দেখানো কিছু পদক্ষেপ নিয়ে এই অবস্থা জনগণের সামনে থেকে আড়াল করার জন্য আরেকটি ইস্যু তৈরি করছে।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান