বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে

বগুড়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৯

বগুড়ায় শীতের তীব্রতা বগুড়ায় গত দুদিনে শীতের তীব্রতা বেড়েছে। স্টেশন, টার্মিনাল, রোড ডিভাইডারসহ বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সরকারি বা বেসরকারিভাবে এখনও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি।

বগুড়া আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি রেকর্ড করা হয়। পরদিন বুধবার (১৮ ডিসেম্বর) থেকে হঠাৎ শীতের তীব্রতা বেড়েছে। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি এবং বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সর্বনিম্ন (সকাল ৯টায়) ১১.৫ ডিগ্রি ও সর্বোচ্চ সন্ধ্যা ৬টায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, উত্তর ও পশ্চিম থেকে ঠান্ডা বাতাস ও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে শৈতপ্রবাহ বলে। সে হিসেবে বগুড়ায় শৈতপ্রবাহ বলা যাবে না। এখানে শীতের তীব্রতা বেড়েছে। আগামী ২১ ডিসেম্বর এ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার বগুড়া শহর, শহরতলী ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ছিন্নমুল বিশেষ করে স্টেশন, টার্মিনাল, খোলা মাঠ ও রোড ডিভাইডারে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রচন্ড শীতে তারা কষ্ট পাচ্ছেন।

বগুড়া রেল স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশে আশ্রয় নেওয়া গাবতলীর নাড়ুয়ামালার ভিক্ষুক আলফাজ হোসেন (৫৫), ভেলুরপাড়ার ভবঘুরে মিলন হোসেন (৩৬), পথশিশু শহিদুল (১৪) জানান, তাদের বাড়িঘর নেই। সেখানে সুযোগ পান সেখানেই রাত কাটিয়ে দেন। বর্তমানে বগুড়া স্টেশনের আশপাশে থাকেন। তারা জানান, হঠাৎ শীত বৃদ্ধি পাওয়ায় তাদের খুব কষ্ট হচ্ছে।

রিকশাচালক সারিয়াকান্দির মোসাদ্দেক হোসেন জানান, তিনি দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত শহরে রিকশা চালান। দুদিন ধরে শীত বৃদ্ধি পাওয়ায় রাতে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন। অন্যদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শহরের হকার্স মার্কেট, সাতমাথাসহ বিভিন্ন স্থানে গরম কাপড় বিক্রি বেড়েছে। দোকানগুলোতে জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি