‘রাজাকারের প্রেতাত্মারা যে সক্রিয় তা তালিকার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে’

রাজশাহী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ০১:১৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০১:২০

‘রাজাকারের প্রেতাত্মারা যে সক্রিয় তা তালিকার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘রাজাকারের প্রেতাত্মারা যে এখনও সক্রিয় সেটা এই তালিকার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে। আজ স্বাধীনতার ৫০ বছর হতে চলেছে। এখনও যদি আমরা স্বাধীনতাবিরোধীদের হাত দুর্বল করতে না পারি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হলে স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়া যাবে না।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালি বাজারে পার্টির এক জনসভায় তিনি এসব কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘একটা অবাক কাণ্ড দেখলাম। রাজশাহীতে যারা মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাদের নাম রাজাকারের তালিকায়। এ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, প্রশাসনের ভেতর কি রাজাকার ঢুকে পড়েছে? প্রশ্নটা আমারও তাই।’

দেশে এখন ‘নব্য রাজাকার’ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘স্বাধীনতার আগে ২২টা পরিবার এদেশে ব্যবসা-বাণিজ্য করতো আর পশ্চিম পাকিস্তানে টাকা পাঠিয়ে দিতো। আমরা তাদের রাজাকার বলতাম। এখন যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে তারা নব্য রাজাকার।’
তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রমিকরা বিদেশে কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠায়। দেশ সমৃদ্ধ হয়। দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আর কিছু নব্য রাজাকার দেশের টাকা পাচার করে। বিদেশে বাড়ি-গাড়ি করে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টাকা পাচার, লুটপাট, অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। আর শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে কাজ করতে হবে।’

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সম্পাদকম-লীর সদস্য এন্তাজুল হক বাবু, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতাসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম