রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে মাদক-দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য থাকা দরকার: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৬:৩২আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৭:২৩

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নির্বাচনের ইশতেহারে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার কথা বলেছিলেন। আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণাপত্রেও এসব কথার উল্লেখ ছিল। সব রাজনৈতিক দলের নির্বাচনি অঙ্গীকার বা গঠনতন্ত্রে এ বিষয়ে বক্তব্য থাকা দরকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে নওগাঁসহ সারাদেশকে মাদকমুক্ত করার আহ্বান জানান।

এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের