‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ থেকে এই র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। র্যালির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হারুন অর রশীদ।
উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন।






