ইজতেমায় যাওয়া হলো না সাইদুরের

বগুড়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৮

বগুড়া বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় সাইদুর রহমান (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ধনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে অন্য মুসল্লিদের সঙ্গে টঙ্গিতে যাচ্ছিলেন।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাইদুর রহমান গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বৃহস্পতিবার সকালে অন্য মুসল্লিদের সঙ্গে গাইবান্ধা থেকে একটি কোচে ওঠেন। কোচটি দুপুরে বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজে পৌঁছালে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়। সাইদুর জোহরের নামাজ আদায় করতে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশের মসজিদে যান। নামাজ শেষে কোচে উঠতে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের দিতে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি