রাজশাহীর পবায় ডোবাতে অজ্ঞাত নারীর লাশ

রাজশাহী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৫৬

রাজশাহীর পবায় ডোবাতে অজ্ঞাত নারীর লাশ রাজশাহীর পবা উপজেলার ভুগরইল এলাকার একটি ডোবাতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে রাজশাহী মহানগরীর  পুলিশ লাশটি উদ্ধার করে। শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক আজাদ জানান, দুপুরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলানো হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি