পাবনায় ৩ দিনের ইজতেমা শুরু

পাবনা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১৭:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৭:১১

পাবনায় ইজতেমায় মুসল্লিরা পাবনা শহরের মহেন্দ্রপুর কবিরপুরে প্রতি বছরের মতো তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ইজতেমা শুরু হয়; যা আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

স্থানীয়রা জানান, প্রায় ২৮ বিঘা জমির ওপর অনুষ্ঠিত ইজতেমায় বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে। বিদেশ থেকে আগত অনেক মুসল্লি এতে অংশ নিয়েছেন। জোহরের নামাজের পর থেকে সৌদি আরবের মেহমানদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।

পাবনায় ইজতেমায় মুসল্লিরা আয়োজক কমিটি জানায়, ইজতেমার প্রথম দিনেই ভালো সাড়া পড়েছে। তিন দিনে ৫০ হাজারের বেশি মুসল্লি অংশ নেবে বলে আমরা আশা করছি। সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়াসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা এতে অংশ নিয়েছেন।

ইজতেমার শেষ দিনে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের অনুসারী মাওলানা ওয়াসিকুল ইসলাম। আরও উপস্থিত থাকবেন ডা. মো. শামসুল আলম, ডা. মো. শাহাদাত হোসেন, সাইফুর রহমান, আব্দুল কাদের সাহেব, মুকুল খান, মো. সায়েম, মো. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি