চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। তার নাম সজল (২৫)। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নেজু স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জসিম উদ্দিন জানান, ‘বালুবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তখন সামনের একটি বাড়িতে গিয়ে ধাক্কা খায়। এতে ট্রাকের হেলপার সজল আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজলের মরদেহ উদ্ধার করে। ট্রাকের চালক পলাতক রয়েছে।
নিহত সজল গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় এলাকার মৃত. তাইজুলের ছেলে।








