মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে দেশ: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭

মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মুজিববর্ষে  নানামুখী উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাবে, দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে তার নির্বাচনি এলাকা কাজিপুরে আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমুল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

নাসিম বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময় এ দেশ ছিল অন্ধকারে। জঙ্গিবাদের উত্থান হয়েছিল, উন্নয়নের নামে লুটপাট করা হয়েছিল। হাওয়া ভবন খুলে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জঙ্গি দমন করে দেশকে উন্নয়নের রোল মডেল করেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী