শিক্ষকদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে আ.লীগ সরকার: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫

মোহাম্মদ নাসিম

জাতিকে শিক্ষিত ও সুনাগরিক এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার শিক্ষক সমাজকে অতীতের যে কোনও সরকারের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মাদক ও জঙ্গিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। শিক্ষকদের অতীতের যে কোনও সরকারের তুলনায় অধিক মূল্যায়ন ও মর্যাদা দিয়েছে।

এসময় কাজিপুর উপজেলার সকল সরকারি, বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং মাদ্রাসা সুপারগণের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ নাসিম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। উদগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এম মনসুর আলী মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, ঢাকার আইডিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনসহ আরও অনেকে।

তৃণমুল পর্যায়ের সমস্যা তুলে ধরে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং মাদ্রাসা সুপাররা বক্তব্য দেন। মোহাম্মদ নাসিম সবার বক্তব্য শোনেন এবং শিক্ষাঙ্গনকে অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে রেখে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করা আহ্বান জানান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের