পুকুরে মিললো প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ০১:০৩আপডেট : ০২ মার্চ ২০২০, ১৫:৫৫

পুকুরে মিললো প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বগুড়ার নন্দীগ্রামে পুকুর পুনরায় খননকালে কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। রবিবার (১ মার্চ) দুপুরে পুলিশ উপজেলার ভাটরা ইউনিয়নের ভরমাজ গ্রাম থেকে এটি উদ্ধার করে। নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুকবর তালুকদারের পুরাতন পুকুরটি পুনরায় খনন করা হচ্ছিল। দুপুরে শ্রমিকরা খেতে গেলে ওই গ্রামের রোকেয়া বেগম নামে এক গৃহবধূ পুকুরে বিষ্ণু মূর্তির ভাঙা অংশ দেখতে পান। তিনি মূল্যবান বস্তু ভেবে সেটি বাড়িতে নিয়ে রাখেন। এটি সরকারি সম্পদ তা জানার পর রোকেয়া মূর্তিটি গ্রামের একটি দোকানের পাশে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে ভাঙা মূর্তিটি উদ্ধার করে।

ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ধারণা এটি কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। আইনগত প্রক্রিয়া শেষে মূর্তির অংশ প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান