প্রকাশ্যে ঘোরাফেরা করায় দুই প্রবাসীর জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ১১:২০আপডেট : ২৩ মার্চ ২০২০, ১১:৩৪

হোম কোয়ারেন্টিন মানার বিষয়ে একজনের সঙ্গে কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়পুরহাটে হোম কোয়ারেন্টিনে না থাকায় ব্রুনাইফেরত দুই প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ মার্চ) রাতে সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় তাদের সাত হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন এ জরিমানা করেন।

মোনাববর হোসেন জানান, পাঁচ দিন আগে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ব্রুনাই থেকে ফিরেন সবুজ আলী ও সাহেব আলী। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। তবে তারা তা অমান্য করে আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরে বেড়ান। এ কারণে সবুজ আলীর পাঁচ হাজার এবং সাহেব আলীর দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এই দুজনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম