‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

পাবনা প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৩:০০আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৩:০৭

‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত পাবনার সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬) আন্তজেলা ডাকাত দলের সর্দার ও হত্যা মামলার আসামি। সে উপজেলার পুণ্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। কিছু সময় গুলিবর্ষণ চলার পর ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ারকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক