করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ০২:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:৫৭

করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেফতার নওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জাকিরুল ইসলাম (৪২) আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের উকিল পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জাকিরুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার জানান, গতকাল রবিবার (৫ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিজের ফেসবুকে একটি ইউটিউব লিংক শেয়ার করেন ওই শিক্ষক। সেই ভিডিওতে দেখানো হয় লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি ভুয়া ভিডিও প্রচারের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জাকিরুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী