নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামের আব্দুর রব নামের এক ব্যক্তির বাড়ি থেকে ওএমএস’র ১৭০ বস্তা চাল থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ব্যাপারে ডিলার বা ওই বাড়ির মালিককে আটক করতে পারেনি পুলিশ। বাড়ির মালিক সম্পর্কে ডিলারের শ্যালক।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জোহার ভাতিজা ওএমএসের ডিলার আবু সাঈদ। তিনি ওএমএসের ১৭০ বস্তা চাল বিক্রি না করে গোপনে তার শ্যালক আব্দুর রবের বাড়িতে মজুত করে রাখেন। গ্রামবাসীরা জানতে পেরে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে ওই বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ এসে ওই বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার করে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন বলেন, এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।







