ঢাকা ফেরত পুলিশ কনস্টেবলের করোনা, উপজেলা লকডাউন

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১২:২০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১২:৪০

ঢাকা ফেরত পুলিশ কনস্টেবলের করোনা, উপজেলা লকডাউন বগুড়ার আদমদীঘিতে ঢাকায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের (২৯) করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে জানা গেছে তিনি করোনা পজেটিভ। এই ঘটনায় উপজেলা প্রশাসন রাত ১২টা থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইল কাঞ্চনপাড়া গ্রামের ওই ব্যক্তি ঢাকায় অসুস্থ হন। পরে গত ১০ এপ্রিল তিনি মোটরসাইকেলে চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেন। এরপর গত ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসকদের সন্দেহ হলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা পরীক্ষার পর জানা গেছে তিনি করোনা পজেটিভ।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ জানান, ওই যুবক গত কয়েকদিন নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন। তাই পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারে স্ত্রী ছাড়া অন্য কোনও সদস্য নেই। তাই স্ত্রীসহ তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, করোনাভাইরাস আক্রান্ত ওই পুলিশ সদস্যকে বগুড়া আইসোলেশনে আনা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম