১৮শ' পুলিশের রেশন পাচ্ছে অসহায় পরিবার

পাবনা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৭:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৭:৩০

অসহায় পরিবারকে ত্রাণ দিচ্ছে পাবনা জেলা পুলিশ পাবনা জেলা পুলিশের ১৮শ' সদস্যের মাসিক রেশন করোনাদুর্গত মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে। জেলা পুলিশের সদস্যরা নিজ নিজ উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করছেন।

গত শুক্রবার পাবনার চাটমোহর ও ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে ৪৫০ পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এ কার্যক্রম অন্য থানাগুলোতেও অব্যাহত রয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, থানার স্টাফরা নিজ উদ্যোগে মাসিক রেশন ও নিজস্ব অর্থায়নে করোনাদুর্গত অসহায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, তেল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজ দিয়েছেন। অপরদিকে একই দিনে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে ৪৫০ অসহায় মানুষের খাদ্য সহায়তা দেওয়া হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, 'পাবনার ১১ থানাসহ বিভিন্ন ফাঁড়ির পুলিশ এক হাজার ৮০০ পুলিশ সদস্য তাদের রেশন করোনা দুর্যোগের কবলে পড়া মানুষের মাঝে বিতরণ করছেন। এ কার্যক্রমে জেলা পুলিশ একাত্মতা প্রকাশ করেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক