ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া কার্ড তৈরি করে চাল আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৯:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৯:৪৪

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া কার্ড তৈরি করে চাল আত্মসাতের অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ নিয়ে চেয়ারম্যান শাহ আব্দুল খালেক, তার মনোনীত ডিলার আব্দুল হাকিম ও লিখনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এছাড়া ২০১৬ সাল থেকে মৃত ব্যক্তি ও প্রবাসীদের নামে কার্ড তৈরি করে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, ২ নম্বর ওয়ার্ডের ৩০৩ নং কার্ডে মৃত আক্কাছ আলী, ১৩০১ নং নম্বর কার্ডে মৃত আবদুর রাজ্জাক, ৩১৯ নম্বর কার্ডে প্রবাসী শাহিনুর রহমানের নাম রয়েছে। ২১৬, ৩৪১, ৩৪২, ৩২০ নম্বর কার্ডধারীরা বিভিন্ন দেশে কর্মরত। ৯০ ও ২৯০ নম্বর কার্ডধারী ঢাকায় থাকেন। এছাড়া ৩৪৩, ১৯৮, ১৯৯, ২০৩, ৩৩৭, ২৩১, ২৮০ নম্বর কার্ডধারীদের কেউ চেনে না।
৯ নম্বর ওয়ার্ডের সুন্দরী বেগম জানান, তিনি এ মাসেই প্রথম ৩০ কেজি চাল পেয়েছেন। অথচ তার কার্ডে ২০১৬ সাল থেকে ১৪ বার চাল উত্তোলনের টিপসই রয়েছে। এসব ব্যাপারে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনও ব্যবস্থা নেননি।
গুণাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ বলেন, সরকারি কঠোর নির্দেশনা থাকার পর তাদের ইউনিয়নে ৩০০ থেকে ৪০০ মানুষের কার্ড নিয়ে জালিয়াতি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। প্রতিকার পেতে ভুক্তভোগীরা রোববার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান শাহ্ আবদুল খালেক। তিনি বলেন, তালিকা বা কার্ডে কিছু ভুল থাকতে পারে। সেগুলো সংশোধনের জন্য দেওয়া হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, তিনি ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়েছেন। উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান