জয়পুরহাটে আরও ১১ জনের করোনা, হাসপাতাল লকডাউন

জয়পুরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৩:০০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৩:০৭

জয়পুরহাটে আরও ১১ জনের করোনা, হাসপাতাল লকডাউন জয়পুরহাটে হাসপাতালের নৈশপ্রহরীসহ কালাই ও ক্ষেতলাল উপজেলায় আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ঘটনায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় ১৯ জন করোনা শনাক্ত হলেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টায় সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়,কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নৈশপ্রহরী ও তার ভগ্নিপতির বাড়ি একই এলাকায়। তার ভগ্নিপতি গার্মেন্টস কর্মী। কয়েকদিন আগে সে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসে। পাশাপাশি অবস্থানের কারণে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর আজ তার শরীরে করোনা উপস্থিতির রিপোর্ট এসেছে। ওই নৈশপ্রহরী হাসপাতালের ওয়ার্ড বয়েরও দায়িত্বপালন করেন। ফলে সকলেই তার সংস্পর্শে আসায় হাসপাতাল লকডাউন করা হয়েছে।

এছাড়া করোনা শনাক্ত হওয়া অন্যদের মধ্যে ১৭ বছরের এক যুবক তাবলিগ জামাত থেকে এবং বাকিরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এর আগে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আসা জেলার আট জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম