রবিবার থেকে ফের সিরাজগঞ্জের মার্কেট বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২০, ১১:০৭আপডেট : ১৬ মে ২০২০, ১১:০৮

মার্কেটে ভিড়

আগামীকাল রবিবার (১৭ মে) থেকে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন। শুক্রবার (১৫ মে) আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে জরুরি সভা এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন একথা জানিয়েছেন।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সম্পর্কিত নির্দেশাবলী জেলা প্রশাসন ফেসবুক পেজেও সংযুক্ত করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয় ১০ মে। কিন্তু দেখা গেছে সামাজিক নিরাপত্তা বজায় রাখা তো দূরের কথা মার্কেটগুলো ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এদিকে, জেলায় কাজিপুর থানার দু’পুলিশ কর্মকর্তা এবং জেলা সদরের ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন ১০ জন করোনায় আক্রান্ত হন। এর পরিপ্রেক্ষিতে কাজিপুর থানা লকডাউন ঘোষণা করা হয়। করোনা আক্রান্ত কাজিপুর পুলিশ কর্মকর্তার সংস্পর্শে আসায় সদর থানার দু’কর্মকর্তাকেও হোম কোয়ারোন্টিনে রাখা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম