করোনার উপসর্গ নিয়ে সাবেক এমপির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০২০, ০৫:৪১আপডেট : ২২ মে ২০২০, ০৫:৪৫

কামরুন্নাহার পুতুল বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি সাবেক সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী ছিলেন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও পুতুলের পারিবারিক সূত্র জানায়, কামরুন্নাহার পুতুল কয়েকদিন আগে ঢাকায় তার অসুস্থ ছেলেকে দেখতে গিয়েছিলেন। ফিরে আসার পর অসুস্থতাবোধ করেন। তিনি কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন। দুদিন আগে করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। যদিও বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। রাতে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহরের কালিতলার বাসা থেকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। করোনাভাইরাস সন্দেহভাজন হিসেবেই স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
আওয়ামী লীগের রাজনীতিতে যোগদানের আগে কামরুন্নাহার পুতুল রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম