সড়কের পাশে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৩:৫৭আপডেট : ০৬ জুন ২০২০, ১৩:৫৭

উদ্ধার করা শিশুটি

নওগাঁর বলদগাছী উপজেলার পাহাড়পুর থেকে একদিন বয়সের একটি কন্যা শিশু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) রাতে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

বদলগাছী পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই মনির জানান, সন্ধ্যায় পাহাড়পুর পুলিশ ফাঁড়ির কিছু দূরে সড়কের পাশে একটি ব্যাগে নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। পুলিশ তার পরিচয় শনাক্তের কাজ করছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম