সাঁথিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 'মাদক ব্যবসায়ী' নিহত

পাবনা প্রতিনিধি
২১ জুন ২০২০, ১৩:২৭ আপডেট : ২১ জুন ২০২০, ১৩:৩৭

বন্দুকযুদ্ধ পাবনার সাঁথিয়া উপজেলার করমজা কবরস্থানের কাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সোবহান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত সোবহান ওই এলাকার সরদার পাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য জানান। 

তিনি বলেন, 'গোপনে জানতে পারি, ওই এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সশস্ত্র মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পিছু হটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে। আহত হন পুলিশের কনস্টেবল জসিম ও মামুন। তাদের তিন জনকে বেড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে সোবহান মারা যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাসুয়া, দুই জোড়া স্যান্ডেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এসপি রফিকুল ইসলাম বলেন, 'মৃত সোবাহানের  বিরূদ্ধে সাঁথিয়া, বেড়া ও আমিনপুর থানায় ১১টি মাদক মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার দেশের বাইরে: মাসুদ
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার দেশের বাইরে: মাসুদ
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সম্প্রসারণে জেডটিইকে কার্যাদেশ
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সম্প্রসারণে জেডটিইকে কার্যাদেশ
আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা শুভ
আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা শুভ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি