যমুনার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল

বগুড়া প্রতিনিধি
২৮ জুন ২০২০, ০৯:২১আপডেট : ২৮ জুন ২০২০, ০৯:২১

যুমনা নদী

কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়য়াকান্দির যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার (২৭ জুন) বিকালে যমুনার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিচু চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। 

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বৃষ্টি ও উজানের পানিতে বাঙালি ও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার বিকালে যমুনার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন চরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ওইসব এলাকার ধান, পানসহ মৌসুমি ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বর্তমানে যমুনা নদীর কোথায় ভাঙন নেই। তবে বাঙালি নদীর কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। শনিবার বিকালে যমুনা নদীতে পানি ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’