দাঁড়িয়ে থাকা নসিমনের তিন যাত্রী বাসচাপায় নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২৩:১০আপডেট : ০২ জুলাই ২০২০, ২৩:৩১

দাঁড়িয়ে থাকা নসিমনের তিন যাত্রী বাসচাপায় নিহত সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি নসিমনের তিন যাত্রী বাসচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুরের দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলী শাহার ছেলে মনিরুল ইসলাম (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে নসিমনচালক আশরাফুল ইসলাম (৩০)।

ওসি নুরুন্নবী জানান, দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে নসিমনে করে সয়াবিন তেল নিয়ে গুরুদাসপুর যাচ্ছিলেন। নসিমনটি হামকুড়িয়া-মান্নান নগর বাজার অতিক্রম করার পর হঠাৎ বিকল হয়ে যায়। এই সময় নসিমনচালক ও দুই তেল ব্যবসায়ী গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির রাজশাহী-ঢাকাগামী একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মরদেহ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বাস বা এর চালক-হেলপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি