লকডাউনের পরও ইসলামী ব্যাংকের একই শাখার আরও ২২ জন আক্রান্ত

জয়পুরহাট প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ১৪:১৬আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৫:৩৯

করোনাভাইরাস ইসলামী ব্যাংক বাংলাদেশ এর জয়পুরহাট শাখার ব্যবস্থাপকসহ আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ওই শাখার আরও ১২ জন আক্রান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে গত ৩০ জুন ব্যাংকটি লকডাউন করা হয়। জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিয়া শনিবার (৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক মঈন উদ্দীন জানান, ফলাফল বিলম্বের কারণে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ল্যাবে তাদের ব্যাংক স্টাফদের নমুনা পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষায় গত ৩০ জুন ব্যাংকের ৬ জন কর্মকর্তাসহ ১২ জন আক্রান্তের রিপোর্ট এলে ওই দিনই ব্যাংকটি লকডাউন করে প্রশাসন। বন্ধের কারণে যা কার্যকর হয় ২ জুলাই থেকে। শুক্রবার একই হাসপাতালে পরীক্ষার পর তিনি নিজেসহ আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। লকডাউনের কারণে ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিয়া বলেন, ‘জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। সুস্থ হয়েছেন ২০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় কারও মৃত্যু হয়নি বলে তিনি জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের